"আমরা বিয়ের জন্য সবসময় শুধু 'স্ত্রী' খুঁজি,কিন্তু অনাগত সন্তানের জন্য যোগ্য 'মা' খুঁজি না। যে কারণে আমাদের স্ত্রীদের ঔরসে খালিদ বিন ওয়ালিদ, সালাহউদ্দিন আল আইয়ুবী, ফাতিহ সুলতান ২য় মুহাম্মদের মতো ব্যক্তিরা জন্ম নেয় না।"
.
আজকে শাইখ আবুল হাসান আলী নদবী (রহিঃ)-এর "মুসলিম উম্মাহর পতনে বিশ্বের কি ক্ষতি হলো?" বইটা পড়া মাত্রই আবার হঠাৎ কথাটা মনে পড়লো।
আসলেই তো! আমরা কি "সন্তানের মা" খুঁজেছি কখনো? "স্ত্রী" না খুঁজে "সন্তানের মা" খোঁজার যোগ্যতা তো তারাই রাখে, যাদের "সন্তানের পিতা" হওয়ার মন-মানসিকতা আছে।
'স্ত্রী' তো শুধু তারাই খোঁজেন, যারা শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণ করতে চান।যাদের জীবনে স্ত্রী নামক মানুষটি শুধুই প্রয়োজন।আর "সন্তানের মা" বা প্রকৃত 'নেককার স্ত্রী' তারাই খোঁজেন যারা দ্বীন ও উম্মাহকেন্দ্রিক চিন্তা-ভাবনা করেন।
.
সালাহউদ্দিন আল আইয়ূবী ছোটবেলায় মাটিতে বসে বালি নিয়ে খেলা করছিলেন। তখন তাঁর পিতা এসে তাকে বললেন, "আমি তোমার মা-কে এই কারণে বিয়ে করিনি যে তুমি মাটিতে বসে খেলা করবে। আমি তোমার মা-কে বিয়ে করেছি যেনো আমাদের ভবিষ্যৎ সন্তান পরাধীন কুদসের স্বাধীনতা ফিরিয়ে আনতে পারে।"
সুবহানাল্লাহ! একটা শিশুকে যদি ছোটবেলা থেকেই আপনি শুধু আল্লাহর প্রতি ভালোবাসা দিয়েই বড় করে তুলেন, তাহলে সে সফল হবে না তো কে সফল হবে?হিত্তিনের প্রান্তর আজও তার সাক্ষী!
.
সুলতান ২য় মুহাম্মদকে ছোটবেলায় তাঁর মা হুমা হাতুন কন্সটান্টিনোপোলের(বর্তমান ইস্তাম্বুল) সীমানায় নিয়ে যেতেন।কুস্তুন্তুনিয়ার সুউচ্চ দেয়ালগুলোর দিকে আংগুল তুলে বলতেন,"বাবা, ওই দেয়াল তোমাকে পাড় করতে হবে। আজ থেকে ৭০০ বছর আগে এই শহর বিজয়ীকে আমাদের প্রিয়নবী মুস্তফা ﷺ 'উত্তম শাসক' হিসেবে অভিহিত করেছেন। তুমি কি চাও না সেই মর্যাদা লাভ করতে?"
সুলতানের শিক্ষক শাইখ শামসুদ্দীন আগা (রহ) তাঁর অন্তরে খোদাই করে দিয়েছিলেন রাসূলুল্লাহ ﷺ সে হাদিস,‘অবশ্যই কসতুনতুনিয়া (কনস্টান্টিনোপল) এক ব্যক্তির হাতে বিজিত হবে। সেই শাসক কতই না উত্তম আর সেই বাহিনী কতই না উত্তম বাহিনী!’
(মুসনাদে আহমাদ)
সদ্য টিনএজ পেড়োনো ২১ বছর বয়সী সুলতান ২য় মুহাম্মদের দুর্দান্ত একক কৌশলে বাইজান্টাইনের বাঘা বাঘা জেনারেলরাও নতি স্বীকার করতে বাধ্য হয়েছিলো।কেউ কি ভেবেছিলো? ২১ বছর বয়সী "ছোকড়া" ডাংগায় জাহাজ চালিয়ে অজেয় গোল্ডেন হর্নের দখল নিবে?
এগুলো এমনি এমনি হয়না রে ভাই,যেকোন নারীর গর্ভে এমন সন্তান আসেনা,বাস্তবে আল্লাহ ও রসূলﷺ
এর প্রকৃত আনুগত্যশীল,পবিত্র অন্তর ও নেক চরিত্রের নারীরাই কেবল আল্লাহর প্রিয় বান্দা জন্ম দিতে সক্ষম।









