ইভটিজিং ও ধর্ম
বেশ কিছু দিন আগে আমার পরিচিত একব্যক্তির সাথে রাস্তাদিয়ে হাঠছিলাম। এমন সময় কথপোকথনের মাঝে হঠাৎত দেখতে পেলাম। যে একটা সাধারণ মেয়ে পাশকেটে হেটে যাচ্ছিলো। পরনে তার পোশাক ছিলো মর্ডান মানে পর্দাহিন, কিন্ত আঁটোসাটো হালকা ঢিলা ও সামান্য পাতলা মানে বুঝচ্ছেন তো পোশাক একেবারে পাতলাও না। যাতে করে শরীরের ভিতরের সব দেখা যায় এমনও নয়। মর্ডান টাইপের পর্দা করা ও মাথার উপর স্কার্ভ বাধা।
সেই মেয়ে টাকে দেখে,আমার পরিচত সঙ্গে থাকা সেই ব্যক্তি প্রথমে তাকে বললো মাশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ তারপরে বললো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসতাগফিরুল্লাহ
তখন সংঙ্গে সংঙ্গে আমি বুঝতে পারলাম যে,তিনি মেয়েটাকে দেখে স্টিচ করলো { ইভটিজিং } ।
বর্তমানে যে ভাবে সেই পরিচিত ব্যক্তি ইভটিজিং করলেন।তাতে মনে হলো ইভটিজিং এর মাএা ধর্মীও দিকে চলেগেছে। ধর্মীও লেবাসের বেশে, ধর্মীও লেভেলের ইভটিজিং হচ্ছে বতর্মান সমাজে। এরকম হতে থাকলে সমাজে, তাহলে আমরা কোথায় যাবো ও ধর্ম অবমাননার নতুন এরকম দিক আরো তৈরি হয়ে ছড়িয়ে পড়বে সমাজে। সেই সাথে বিতর্ক তৈরি হবে ইসলাম ধর্ম নিয়ে। এখনই এ বিষয়ে সচেতনা তৈরি নিয়ে সকল আলেমসমাজ কে কোরআন ও সহীহ্ হাদিসের আলোকে জনমত গড়ে তুলতে হবে।

0 comments:
Post a Comment