বিদ্যালয়ের শেষ দিন
সামনেই আসছে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা,তারপরই ঘটবে কিছু অধ্যায়ের সমাপ্তি রচনা।হাজার স্মৃতির ভিড়ে চেনা মুখ গুলো যাবে হারিয়ে,হে ভগবান দেবে কী আবার ছেলেবেলাটা ফিরিয়ে ?
স্কুলের ঘর গুলোতে থাকবেনা আর কোনো অধিকার,
এই ঘরেতে গড়েছি কত ভবিষ্যতের স্বপ্ন পাহাড়।স্কুল ইউনিফর্মটা পড়ে থাকবে ঘরের কোণে একলা,নতুন জীবন শুরু হবে এবার শেষ হবে ছেলেবেলা।এবার শুরু জীবনের পথে বড় হয়ে ওঠার খেলা,হারিয়ে যাবে সেই সরস্বতী পুজোয় স্কুলের সামনে পাঞ্জাবী-শাড়ীর মেলা।জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো হবে শেষ,
এখন মনে হয় কেনো বড় হলাম ছোট্ট ছিলাম ভালোই বেশ।



0 comments:
Post a Comment