Thursday, December 1, 2022

ছোট সিলেবাসে বড় সাফল্য কথাটি ভুল
December 01, 2022

ছোট সিলেবাসে বড় সাফল্য কথাটি ভুল

 SSC, HSC যা-ই হোক না কেন, কোনো লাভ নাই। এই সব GPA- 5 এ কোনো ফিউচার নাই।

GPA-5 পেয়ে নিজেকে মেধাবী মনে হয় ফলে মেধা অনুযায়ী অনেক যোগ্য জবকে তুচ্ছ মনে হয়। প্রত্যাশা অনেক বড় হয়ে আকাশ ছোঁয়ার শখ জাগে।



অতঃপর 

গ্রাজুয়েশন, পোষ্ট গ্রাজুয়েশন শেষ করে জব মার্কেটে প্রকৃত মেধাবী দের সাথে প্রতিযোগিতায় হেরে যেতে হয়। অনেক প্রকৃত মেধাবীরাও রাজনৈতিক কর্মকর্তা ও সরকারী আমলাদের লবিং বানিজ্যের কারনে যোগ্যতা থাকার পরেও টাকার অভাবে হেরে যাচ্ছে প্রতিনিয়ত । 


বয়স যত বাড়বে পরিবারের সাপোর্ট ততো কমে যাবে, বিবাহ করতে বিলম্ব হবে। নিজেকে অযোগ্য মনে হবে। আর ঐ সব বন্ধুদের দেখে হিংসা হবে যারা HSC শেষ করে সেনাবাহিনী বা পুলিশে যোগদান করেছে বা ছোটখাটো বিজনেস শুরু করে এখন বিজনেস কে প্রতিষ্ঠিত  করে আবার বিবি বাচ্চার ছবি ফেসবুকে আপলোড দিচ্ছে। 

সোজা কথা HSC এর পর থেকেই অনার্স পড়ার পাশাপাশি অল্প উপার্জন হয় এমন ছোট খাটো ব্যবসায়ে মনোযোগ দেওয়া প্রয়োজন।।

লেখাপড়া করে মানুষ কর্মকর্তা হয় আর বিজনেস করে ঐসব কর্মকর্তাদের মালিক হওয়া যায়।

0 comments:

Post a Comment