এখনো ভালবাসি
তুমি আর আমি
বহু পথ হেটেছি।
আর আমার ভেতরে
তোমার সপ্ন এঁকেছি।।
আমি ও তখনো সময়ের সাথে
গল্পে ডুবে গিয়ে তোমাকে
ভেবে বলেছি অনেক অনেক কথা।
আর
আমি এখনো ভালবাসি তাই পুরনো
মানিব্যাগেটার কনে তোমার ভুলে যাওয়া লাল টিপ।
অনেক অনেক দিনের পরে যখন
শেষ কথা হয়েছিল আমাদের
তুমি ও একি কথাই ভেবেছিলে ঠিক।
আর
আপোষহীন তিব্র ভালবাসার
অভিমানী চলে যাওয়ার সময়
ফিরেছিলে আমাদের চোখে।
বলেছিলে, এখনো
ভালবাসি তাই আজো আমার
ভ্যানিটিব্যাগে তোমার শার্ট এর খুলে যাওয়া সাদা বুতাম।
তুমি আর আমি
বহু পথ হেটেছি।
আর দুজনের ভেতর
অনেক অনেক
সপ্ন জমিয়েছি।

0 comments:
Post a Comment