Wednesday, March 1, 2017

পুরোন বাংলার অচেনা দূশ্য
March 01, 2017

পুরোন বাংলার অচেনা দূশ্য

একসময়ে গ্রামেবাড়ীতে বিয়ের অনুষ্ঠানে আতপ চাউলের গুড়া দিয়ে হাতে তৈরী পিঠা পরিবেশন করা হতো । বিয়ের পিঠা বানানোর জন্য গ্রামের তরুণীরা দলবদ্ধ হয়ে ঢেঁকি দিয়ে আতপ চাউল গুড়া করতো এবং বিয়ের গান গেয়ে গেয়ে আনন্দ উৎসব করতো । এটা সেই চিত্র, যা নতুন প্রজন্মের নিকট শুধু ইতিহাস।




গরু, নাংগল ও মই আগেকার দিনে কৃষকদের জমি চাষের জন্য ছিল প্রধান ও একমাত্র উপকরণ। অথচ বর্তমান যুগে অাধুনিকতার তালে তালে চাষের এই সব উপকরণ হারিয়ে যাচ্ছে । বর্তমান যুগে জমি চাষ করা হয় ট্রাক্টর দিয়ে । কাঠের তৈরী নাংগল ও বাঁশের তৈরী মই জমি চাষের এই উপকরণগুলো দেখতে হলে একসময় যাদুঘরে যেতে হবে ।


" বায়োস্কোপ " আমাদের ছোট্ট বেলার সিনেমা হল। হাট বারে গ্রাম্য হাটে এবং মৌসুমী গ্রামীন মেলায় এই সিনেমা দেখার সুযোগ মিলতো। দশ পয়সা কিংবা চার আনা দিয়ে ভীড় ঠেলে এই সিনেমা দেখা হতো, হামাগুড়ি দিয়ে বসে টিনের বাস্কোর গোল মুখে চোখ রেখে অধির আগ্রহে বসে থাকা, আর হলের মালিক বাস্কের ভিতর কপি বাতি জ্বালিয়ে তার আলোয় নায়ক নায়িকার ছবির পোষ্টার দেখায়ে হাতে করতাল নিয়ে নেচে নেচে ছবির বর্ননা দিত। সেই সিনেমা দেখার কি আনন্দ, কি অনুভুতি, যা মনে পড়লে আজও শিহরিত হই। ইচ্ছে হয় ছুটে যাই হারানো দিনে। আজকের ডিস, স্যাটেলাইটের এই কৃত্রিম মাধ্যম আমাদেরকে কি আর বায়োস্কোপের সেই মিষ্টিি মাখা আনন্দ দিতে পারে!!




" পালকি " গ্রাম বাংলার আভিজাত্যের প্রতীক। আজ হারিয়ে গেছে কালের গহ্বরে। ৭০ এর দশকের প্রথম দিকে কিছু পালকি ছিল যা আমরা ছোট বেলায় দেখেছি, তবে এতে উঠার সুযোগ হয়নি, এমনিতে খেলার ছলে উঠে বসে আবার নেমেছি, বেহারা কাঁধে নিয়ে বেড়ায়নি। কারন ঐ বয়স পালকিতে উঠার বয়স ছিল না, পালকিতে উঠতো বয়স্ক লোক, মহিলা এবং বর কনে। এর কোনটাই ছিলাম না, তবে পালকির পিছে পিছে বহু দৌড়েছি, বেহারা পালকিতে কনে নিয়ে বরের বাড়ীর এ ঘর ও ঘরের দরজায় দাড়িঁয়ে গান গাইতো বকশিসের জন্য, আর সবাই মিলে পালকির ভিতর নতূন বৌ দেখার অপেক্খা, সে এক বিচিত্র আনন্দ, পূলকিত অনুভূতি, আজ আর কোন কিছুতেই তা খুজে পাই না। আজ পার্লারে গিয়ে, মেকাপে সেজে, নকল চেহারা নিয়ে দামী গাড়ীতে করে নতুন বৌ আসে ঠিকেই কিন্তু পালকির সেই সরলা সহজ নব বধুর খাটি সৌন্দর্য্য কিংবা আমাদের সেই বধু দেখার আনন্দ কোনটাই আজ আর নেই। আভিজাত্যের প্রতীক পালকির সাথে এ সব হারিয়ে গেছে। পালকি এখন শুধুই স্মৃতি।








0 comments:

Post a Comment