আমি তোমাকেই বলছি
আর কতো স্বপ্ন বুনবে হৃদয়ে
তোমার বোনের আর্তচিৎকারে
গগণের পয়োধর
ছুটাছুটি করছে প্রতিনিয়ত।
ইচ্ছে হয় তাদেরও
তোমার মতো ফুর্তি করতে,
আনন্দের মাঝে রাত যাপন করতে,
বটগাছের নিচে বসে আড্ডা দিতে,
ভেবে দ্যাখো একবার
আমি কোন অবস্থায় আর
তারা কোন অবস্থায়
তুমি চাইলেতো পারো
জায়নামাজে বসে খোদার
দরবারে ধরনা দিতে
কিন্তু তোমার সেই ভাইটি
পারছে না একটু পুলক অনুভব করতে
পারছে না একটু মুচকি হাসতে
পারছে না তোমার আমার মতো
পেটপুরে তিনবেলা খেতে।
তুমি স্বপ্ন দ্যাখো আকাশ ছোঁয়ার
আর সে স্বপ্ন দ্যাখো একটু
নদীর ওপারে যাওয়ার।
তুমি স্বপ্ন দ্যাখো সুন্দর রমণী পাওয়ার
আর সে স্বপ্ন দ্যাখে আর কতোদিন
এভাবেই সমুদ্রের মাঝে ভাসবো।
একটু পার্থক্য, বেশি নয়
সুখে আছো বলেই
ভুলে যেওনা সেইসব নিঃস্বদের
যারা খাদ্যের বদলে মাটি কামড়ায়
যারা পানির বদলে নিজের প্রস্রাব
পান করতে বাধ্য হয়
যারা ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতে থাকে
সেই খোদার জমিনে।
ওহে রাজাধিরাজ!
তোমরা আজ কোথায়?
আমাদের ডাকে একটু সাড়া দাও
আমরা তোমাদের মতো
বাঁচতে চাই রম্য এ বসুন্ধরায়।
আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও।
তোমার বোনের আর্তচিৎকারে
গগণের পয়োধর
ছুটাছুটি করছে প্রতিনিয়ত।
ইচ্ছে হয় তাদেরও
তোমার মতো ফুর্তি করতে,
আনন্দের মাঝে রাত যাপন করতে,
বটগাছের নিচে বসে আড্ডা দিতে,
ভেবে দ্যাখো একবার
আমি কোন অবস্থায় আর
তারা কোন অবস্থায়
তুমি চাইলেতো পারো
জায়নামাজে বসে খোদার
দরবারে ধরনা দিতে
কিন্তু তোমার সেই ভাইটি
পারছে না একটু পুলক অনুভব করতে
পারছে না একটু মুচকি হাসতে
পারছে না তোমার আমার মতো
পেটপুরে তিনবেলা খেতে।
তুমি স্বপ্ন দ্যাখো আকাশ ছোঁয়ার
আর সে স্বপ্ন দ্যাখো একটু
নদীর ওপারে যাওয়ার।
তুমি স্বপ্ন দ্যাখো সুন্দর রমণী পাওয়ার
আর সে স্বপ্ন দ্যাখে আর কতোদিন
এভাবেই সমুদ্রের মাঝে ভাসবো।
একটু পার্থক্য, বেশি নয়
সুখে আছো বলেই
ভুলে যেওনা সেইসব নিঃস্বদের
যারা খাদ্যের বদলে মাটি কামড়ায়
যারা পানির বদলে নিজের প্রস্রাব
পান করতে বাধ্য হয়
যারা ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতে থাকে
সেই খোদার জমিনে।
ওহে রাজাধিরাজ!
তোমরা আজ কোথায়?
আমাদের ডাকে একটু সাড়া দাও
আমরা তোমাদের মতো
বাঁচতে চাই রম্য এ বসুন্ধরায়।
আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও।

0 comments:
Post a Comment