Friday, December 2, 2016

আচ্ছা!
December 02, 2016

আচ্ছা!

 আপনাকে কি কেউ কখনো খুব উৎসাহ দিয়ে অনেকদূরের পথে নিয়ে গিয়ে পরে একা ফেলে রেখে চলে এসেছিলো? আপনি হয়ত যেতেই চাইছিলেন না, কিন্তু আপনার সঙ্গীটি আপনাকে অনেক উদ্দীপনা দিয়ে নিয়ে গেলো পথ ধরে। অথচ হঠাৎ একসময় যখন পিছনে ফিরে চাইলেন, দেখলেন যতদূর চোখ যায় আপনি ধূ-ধূ পথের উপর একা! সে আপনাকে ফেলে চলে গেছে!
আপনাকে কি কেউ কখনো অনেক ভালোলাগার অনুভূতি দিয়ে তারপর অনেক বেশি কষ্ট দিয়েছিলো? যে কষ্টের পরে মনে হচ্ছিলো আপনার সমস্ত সত্ত্বাটাই ক্ষুদ্র, মিথ্যে, ভুল। আপনি হয়ত মানুষ হবার ন্যুনতম যোগ্যতাটুকুও রাখেন না! অথচ দিব্যি অনেক প্রগাঢ় ঘৃণা ছিটিয়ে দিয়ে সে হারিয়ে গেলো শেষে…
ব্যস! এরপর আর কিচ্ছু না। এরপরের অনুভূতিগুলো অনেকটা মহাকাশযাত্রার মতন। মহাশূণ্যে যাবার মুভিগুলোতে স্পেসশীপের ভেতর থেকে দূর-দূরান্তের গ্রহ-নক্ষত্রগুলোর দিয়ে তাকিয়ে বুক ভরে যেই শূণ্যতা আসে– কেবল অমন কিছু অনুভূতি। উদাস হয়ে তাকিয়ে থাকা কিছুটা হতবুদ্ধি হয়ে… প্রচন্ড শীতে হিম হয়ে আসা শরীরটার মতন অবশ হয়ে যাওয়া একদল অনুভূতিমালা। তারপর আবার সব অন্যরকম!!!
( বেপার না, সব ভুলে সামনে এগিয়ে যান। সাফল্য আপনার অপেক্ষায় )

0 comments:

Post a Comment